
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ২০ দশমিক ৮৩ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ৯ লাখ ৪৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ লাখ ৮৮ হাজার ৬০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাপোল ইস্পাতের দর কমেছে ১২ দশমিক ১২ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩৫ লাখ ৩৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ লাখ ৬ হাজার ৬০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা পূবালী ব্যাংকের দর কমেছে ৯ দশমিক ১৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১ কোটি ৬১ লাখ ৬৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩২ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- তাল্লু স্পিনিংয়ের ৯ দশমিক শূন্য ৯ শতাংশ, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান : স্কিমের ৮ দশমিক ৮২ শতাংশ, লিব্রা ইনফিউশনের ৭ দশমিক ৮০ শতাংশ, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৭ দশমিক ৫০ শতাংশ, এমবি ফার্মার ৬ দশমিক ৩০ শতাংশ, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ৬ দশমিক শূন্য ২ শতাংশ এবং অ্যাকটিভ ফাইনের ৬ দশমিক শূন্য ২ শতাংশ দর কমেছে।
সানবিডি/এসকেএস