ডিএসইতে সূচকের সাথে বেড়েছে লেনদেন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৭-২০ ১৫:০৯:৫৬

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন। তবে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগেরই শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪০৭০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৪৪ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৬৪ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৩ টির।
ডিএসইতে আজ ২৪০ কোটি ৪৭ লাখ টাকার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৬ কোটি ৩ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ২৩৪ কোটি ৪৪ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৫৮২ পয়েন্টে।
সিএসইতে আজ ১৭৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬৮টির দর বেড়েছে, কমেছে ১৯টির আর ৯১টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













