পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সাউথইস্ট ব্যাংক লিমিটেড রোববার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামী ২৮ জুলাই, মঙ্গলবার কোম্পানিটির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের ২ কার্যদিবস অর্থাৎ ২৬ ও ২৭ জুলাই স্পট মার্কেটে হবে এ কোম্পানির লেনদেন। আর রেকর্ড ডেটের কারণে আগামী ২৮ জুলাই লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি।
সানবিডি/এসকেএস