
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১২ দশমিক ১২ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ৯ কোটি ৩৬ লাখ ৫৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১কোটি ৮৭ লাখ ৩১ হাজার ২০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাকের দর কমেছে ৭ দশমিক ৬৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১ কোটি ৭৭ লাখ ৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩৫ লাখ ৪১ হাজার ৮০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা হাক্কানি পাল্পের দর কমেছে ৭ দশমিক ৪৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৪ কোটি ৩৯ লাখ ৩৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৮৭ লাখ ৮৭ হাজার ৬০০ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-প্রোগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্সের ৬ দশমিক ৫৪ শতাংশ, ওয়ান ব্যাংকের ৫ দশমিক ৪৩ শতাংশ, তুং হাই নিটিংয়ের ৫ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৫ শতাংশ, অগ্রণী ইনস্যুরেন্সের ৪ দশমিক ৮৮ শতাংশ, যমুনা ব্যাংকের ৪ দশমিক ৭৬ শতাংশ এবং আইবিবিএল মুদারাবা পারপিচুয়াল বন্ডের ৪ দশমিক ৫৫ শতাংশ দাম কমেছে।
সানবিডি/এসকেএস