পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি সোমবার স্পট মার্কেটে যাচ্ছে। কোম্পানিগুলো হলো- এবি ব্যাংক, বাটা সু, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স, পিপলস ইন্সুরেন্স ও তাকাফুল ইন্সুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামী ২৯ জুলাই, বুধবার কোম্পানিটির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের ২ কার্যদিবস অর্থাৎ ২৭ ও ২৮ জুলাই স্পট মার্কেটে হবে এ কোম্পানির লেনদেন। আর রেকর্ড ডেটের কারণে আগামী ২৯ জুলাই লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি।
সানবিডি/এসকেএস