পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্লাসকো স্মিথক্লাইন লিমিটেড গত (জানুয়ারী-জুন, ২০২০) সময়ের অর্ধ বার্ষিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
কোম্পানি সূত্র মতে, (জানুয়ারী-জুন, ২০২০) সময়ে অনিরীক্ষিত প্রতিবেদন অনুযায়ী ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬ টাকা ৮২ পয়সা। গত বছর একই প্রান্তিকে ইপিএস ছিল ২৮ টাকা ১০ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) ১০৫ টাকা ৫১ পয়সা।