পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংক লিমিটেড গত (জানুয়ারী-জুন, ২০২০) সময়ের অর্ধ বার্ষিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
কোম্পানি সূত্র মতে, (জানুয়ারী-জুন, ২০২০) সময়ে অনিরীক্ষিত প্রতিবেদন অনুযায়ী ৬ মাসে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১ পয়সা। আগের বছর একই প্রান্তিকে ইপিএস ছিল ১ টাকা ৩৪ পয়সা। এককভাবে ইপিএস হয়েছে ১ টাকা ১২ পয়সা। আগের বছর একই সময়ে ছিলো ১ টাকা ৩০ পয়সা।
(এপ্রিল-জুন, ২০২০) সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৩ পয়সা। আগের বছর একই সময়ে ছিলো ৮৪ পয়সা। এককভাবে ইপিএস হয়েছে ৫০ পয়সা। আগের বছর একই সময়ে ছিলো ৮৩ পয়সা।