পুঁজিবাজারে তালিকাভুক্ত আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড গত (জানুয়ারী-জুন, ২০২০) সময়ের অর্ধ বার্ষিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
কোম্পানি সূত্র মতে, (জানুয়ারী-জুন, ২০২০) সময়ে অনিরীক্ষিত প্রতিবেদন অনুযায়ী ৬ মাসে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৪ পয়সা। আগের বছর একই প্রান্তিকে ইপিএস ছিল ৫১ পয়সা।
(এপ্রিল-জুন, ২০২০) সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা। আগের বছর একই সময়ে ছিলো ৭ পয়সা।
একই সময়ে শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২১ টাকা ৯৭ পয়সা।