নিবন্ধিত ষ্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধিগণের নিবন্ধন সনদ নবায়নের জন্য আবেদন পত্র বিলম্ব ফি ব্যতীত কমিশনে জমাদানের সময়সীমা আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত বর্ধিত করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার বিএসইসির ৭৩৩তম কমিশন সভায় এ সময়সীমা বৃদ্ধি করা হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিশ্বব্যাপী কোডিভ-১৯ মহামারীর জন্য সরকার ঘোষিত ২৬ মার্চ, ২০২০ থেকে ৩০ মে, ২০২০ পর্যন্ত সাধারণ ছুটি কালীন সময়ে কমিশনে ষ্টক এক্সচেঞ্জ বা কোন ব্যক্তি কর্তৃক মূল্য সংবেদনশীল ব্যতীত অন্যান্য তথ্য বা দলিলাদি দাখিল করা থেকে কমিশনের (Directive no-BSEC/CMRRCD/2009-193/06;Dated: June 02,2020) এর মাধ্যমে অব্যহতি প্রদান করা হয় সেহেতু ঢাকা স্টক এক্সচেঞ্জ লিঃ এবং চট্টগ্রাম ষ্টক এক্সচেঞ্জ লিঃ এর যথাক্রমে ০৯ জুন, ২০২০ এবং ০১ জুন ২০২০ তারিখের আবেদন বিবেচনা করে নিবন্ধিত ষ্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধিগণের নিবন্ধন সনদ নবায়নের জন্য আবেদন পত্র (প্রয়োজনীয় দলিলাদি ও নবায়ন ফিসহ) বিলম্ব ফি ব্যতীত কমিশনে জমাদানের সময়সীমা আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত বর্ধিত করার বিষয়ে কমিশন সম্মতি প্রদান করে।এই বন্ডের ট্রাস্টি এবং লিড অ্যারেঞ্জার হিসাবে যথাক্রমে আইডিএলসি ইনভেস্টমেন্ট এবং আইডিএলসি ফাইন্যান্স কাজ করছে।
সানবিডি/এসকেএস