পুঁজিবাজারে তালিকাভুক্ত ২টি কোম্পানি সোমবার লেনদেন বন্ধ রাখবে। কোম্পানিগুলো হলো-রিপাবলিক ইন্স্যুরেন্স ও এনসিসি ব্যাংক লিমিটেড ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সোমবার কোম্পানি গুলোর বার্ষিক সাধারন সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এ কারণে লেনদেন স্থগিত রাখবে কোম্পানি গুলো। মঙ্গলবার কোম্পানিগুলোর লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।
সানবিডি/এসকেএস