পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের মঙ্গলবার লেনদেন বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার কোম্পানিটির বার্ষিক সাধারন সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এ কারণে লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি। বুধবার কোম্পানিটির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।
সানবিডি/এসকেএস