সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৮৩৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১১০৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬৩৫ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৭টির, দর কমেছে ১৭৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৫টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৮০৯ কোটি ৬২ লাখ ৪৬ হাজার টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৩১৭ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ২৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১০টির, দর কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১৬ কোটি ৩৭ লাখ ৬৪ হাজার টাকা।
সানবিডি/এসকেএস