দীর্ঘ মন্দার পর ঘুরে দাঁড়াচ্ছে পুঁজিবাজার। আর বাজার ঘুরে দাঁড়ানোর পিছনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলো ডিএসইর ওয়েবসাইট। সঠিকভাবে ব্যবহার করতে পারছিলেন না স্টেক হোল্ডার ও বিনিয়োগকারীরা। ফলে ওয়েবসাইটটি ব্যবহারকারীদের জন্য সহজ ও সুবিধাজনক করতে নিরলস কাজ করেছে ডিএসইর আইটি বিভাগ। দীর্ঘ পরিশ্রমের পর সফলতাও পেয়েছে বিভাগটি।
বিগত কয়েকদিন ব্যবহারে অসুবিধা হলেও আজ রোববার থেকে ঝামেলাহীনভাবে ব্যবহার করা যাচ্ছে সাইটটি। আগের থেকে অনেক ভালোভাবে সাইটটি ব্যবহার করতে পারছেন বিনিয়োগকারীরা।
বিনিয়োগকারীরা বলছেন, ডিএসইর ওয়েবসাইট এখন অনেক সুবিধাজনক হয়েছে। এমন ইউজার ফ্রেন্ডলি সাইট অনেকদিন ধরেই আমরা আশা করছিলাম।
ডিএসইর প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) জিয়াউল করিম সানবিডিকে বলেন, ডিএসইর ওয়েবসাইটটি ভালোভাবে ব্যবহার করার জন্য ক্যাশ ক্লিয়ার করে নিতে হবে। এটা ক্লিয়ার থাকলেই ভালোভাবে ব্যবহার করা যাবে।
ভিডিও দেখতে ক্লিক করুন এখানে।
সানবিডি/আরএম/