ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড।এ দিন কোম্পানিটি ৯০ পয়সা বা ১৪.৭৫ শতাংশ কমে শীর্ষে অবস্থান করছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৪৭৮ বারে ১৬ লাখ ২০ হাজার ৯৪৩টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮৪ লাখ টাকা।
আজ ১ টাকা ২০ পয়সা বা ৯.৩৮ শতাংশ কমে লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক লিমিটেড।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাপোলো ইস্পাত, ফার্স্ট ফিন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, আর.এন স্পিনিং, ফ্যাস ফিন্যান্স, এসপি সিরামিকস ও আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড।
সানবিডি/ঢাকা/এসআই