পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০টি প্রতিষ্ঠানের সোমবার লেনদেন বন্ধ থাকবে। কোম্পানিগুলো হলো- আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, আইসিবি এএমসিএল তৃতীয় এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক ফাস্ট এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এমপ্লয়েজ প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড, বিডি ওয়েল্ডিং ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সোমবার প্রতিষ্ঠানগুলোর বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এ কারণে লেনদেন স্থগিত রাখবে প্রতিষ্ঠানগুলো। মঙ্গলবার প্রতিষ্ঠানগুলোর লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।
সানবিডি/এসকেএস/২:৫৩/২৭/৮/২০