পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের ২ কর্পোরেট পরিচালক শেয়ার ক্রয় সম্পন্ন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কর্পোরেট পরিচালক ট্রিনকো লিমিটেড ৩ লাখ ও ট্রান্সফিন ট্রেডিং লিমিটেড ৩ লাখ শেয়ার ক্রয় করেছেন। বর্তমান বাজার দরে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ার এ শেয়ার ক্রয় সম্পন্ন করা হয়েছে। এর আগে ১৩ সেপ্টেম্বর এ ২ কর্পোরেট পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দেন।
সানবিডি/এসকেএস/১৬:০৭/১৭/৯/২০