আগামীকাল রোববার থেকে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন দুপুর ১টা ১৫ মিনিট থেকে শুরু হয়ে চলবে দুপুর ৩টা ১৫ মিনিট পর্যন্ত।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কোম্পানি সচিব আসাদুর রহমান সানবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) ঘোষিত ইন্টারনেট কানেক্টিভিটি বন্ধ থাকার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে লেনদেনের নতুন সময় নির্ধারণ করা হয়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সময়সূচি অনুযায়ী লেনদেন হবে।
আরও পড়ুন
পুঁজিবাজারে স্বাভাবিক লেনদেন নিয়ে শঙ্কা
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন