রাশিয়ায় স্কুলে বন্দুকধারীর এলপাথাড়ি গুলিতে নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-১১ ১৪:২৬:৪০
রাশিয়ার কাজান শহরের এক স্কুলে বন্দুকধারীর এলপাথাড়ি গুলিতে শিক্ষক ও শিক্ষার্থীসহ নয়জন নিহত হয়েছে। মঙ্গলবার (১১ মে) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ডয়েচে ভেলে।
উদ্ধারকর্মীদের বরাতে জানা যায়, অজ্ঞাত দুইজন বন্দুকধারী স্কুলে হামলা চালিয়েছে। এসময় বিকট শব্দে বিস্ফোরণও ঘটিয়েছে তারা। ঘটনা এক শিক্ষক ও ৮ জন শিক্ষার্থীসহ ৯ জন নিহত হয়েছে।
আইনশৃংখলা বাহিনী জানায়, একজন বন্দুকধারীকে এখন পর্যন্ত আটক করা গেছে। ধারণা করা হচ্ছে, অপরজন এখনো স্কুল প্রাঙ্গণে অবস্থান করছেন। এখন পর্যন্ত এই হামলার সঠিক কারণ জানা যায়নি।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














