আইসিএমএবি ও ইম্পেরিয়াল হসপিটালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-২৯ ১৯:৩৪:০৬
সম্প্রতি আইসিএমএবি ও ইম্পেরিয়াল হসপিটাল লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ইম্পেরিয়াল হসপিটাল লিমিটেডের নিজস্ব ভবনে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
আইসিএমএবি জাতীয় কাউন্সিল সদস্য ইমতিয়াজ আলম এবং ইম্পেরিয়াল হসপিটালের সিএফও ও কোম্পানি সচিব মোহাম্মাদ মনোয়ারুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ক ছিলেন চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ আরিফ। এছাড়া ইম্পেরিয়াল হসপিটালের সিইও, সিএমও এবং চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
ওই সমঝোতা স্মারকে বর্তমানে চলমান কভিড-১৯ অবস্থা মোকাবেলার জন্য ইম্পেরিয়াল হসপিটালের পক্ষ থেকে আইসিএমএবির সদস্য ও তাদের পরিবারের সদস্যদের জন্য বিশেষ ছাড়ে অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা সুবিধার ব্যবস্থা করা হয় এবং আইসিএমএবি চট্টগ্রাম শাখার ছাত্রছাত্রীদের জন্যও এ ব্যবস্থা করা হয়। এছাড়া চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান, সচিব এবং কাউন্সিল মেম্বাররা এবং ইম্পেরিয়াল হসপিটালের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরো প্রাণবন্ত করে তোলে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














