চট্টগ্রামের হালিশহরে কন্টেইনার টার্মিনাল নির্মাণ করবে সাইফ লজিস্টিকস
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১০-১৯ ২০:০৭:০৯
চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ট্রেনে পণ্য বহনের জন্য রেলভূমিতে মাল্টি মডেল কন্টেইনার টার্মিনাল কাম-অফ-ডক স্থাপন করতে যাচ্ছে সাইফ লজিস্টিকস এ্যালাইন্স লিমিটেড। চট্টগ্রাম পোর্ট রেলওয়ে ইয়ার্ডের নিকটবর্তী কন্টেইনার কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) এর ২১.২৯ একর ভূমির উপরে এ টার্মিনাল স্থাপন করা হবে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে কোম্পানি দুটির মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেল মন্ত্রণালয়ের সচিব ও সিসিবিএলের চেয়ারম্যান মো. সেলিম রেজা। এছাড়া রেলের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার, সাইফ সাইফ লজিস্টিকস এ্যালাইন্স লিমিটেড এর চেয়ারম্যান তরফদার মো. রুহুল আমিন এবং তার ছেলে তরফদার মো. রুহুল সাইফ অনুষ্ঠানে বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেন, পৃথিবীর কোথাও শুধু যাত্রী বহন করে মুনাফা করা সম্ভব না। এজন্য পণ্য পরিবহন করা দরকার হয়। আজকের চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠান লাভবান হবে। এছাড়া সাইফ গ্রুপ কন্টেইনার পরিবহনে অভিজ্ঞ। তাদের হাত ধরে ভবিষ্যতে ভালো কিছু হবে বলে আশা করছি।
তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুুকে হত্যার পর থেকে রেলপথের দূরাবস্থা শুরু হয়। রেলের উন্নয়ন থেমে যায়। রেলপথের কোন অগ্রগতি হয়নি। বর্তমান সরকার ২০১১ সালে একটি ভারসাম্যযোগ্য যোগাযোগ ব্যবস্থার উদ্দ্যোগ নিয়ে রেলপথের উন্নয়ন করেন।
চুক্তি অনুযায়ি, সাইফ লজিস্টিকস চট্টগ্রামে রেলের ২১.২৯ একর জমিতে ২০ বছর মেয়াদি মাল্টি মডেল কন্টেইনার টার্মিনাল কাম অফ-ডক নির্মাণ করবে। যা দিয়ে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন অঞ্চলে কন্টেইনারে করে পণ্য সরবরাহ করা হবে। এতে যে পরিমাণ আয় হবে, তা সাইফ লজিস্টিকস ও সিসিবিএলের মধ্যে ভাগ হবে। আয়ের ৭৮.৫০ শতাংশ পাবে সাইফ লজিস্টিকস এবং সিসিবিএল পাবে ২১.৫০ শতাংশ।
চুক্তির বিষয়ে সিসিবিএল চেয়ারম্যান মো. সেলিম রেজা বলেন, বিডিংয়ের মাধ্যমে সাইফ লজিস্টিকস এর সঙ্গে এই চুক্ত স্বাক্ষর করা হয়েছে। আগামী দুই বছরের মধ্যে তারা (সাইফ লজিস্টকস এ্যালাইন্স লিমিটেড) এই প্রকল্পের কাজ সম্পন্ন করবে। আর ২০ বছর এই প্রকল্পের আয় সিসিবিএল ও সাইফ লজিস্টিকসের মধ্যে ভাগা ভাগি করে নেয়া হবে। ২০ বছর পরে তারা সিসিবিএল এর কাছে প্রকল্পের সমস্ত দায়িত্ব হস্তান্তর করবে।
তিনি বলেন, পণ্য পরিবহনের কাজে সিসিবিএল গঠন করা হয়েছে। এখন সিসিবিএলের সঙ্গে চুক্তির মাধ্যমে সাইফ লজিস্টিকস টার্মিনাল তৈরী করবে। যেখান থেকে কন্টেইনার সঠিকভাবে সঠিক জায়গায় পাঠানো হবে। এতে করে উভয় প্রতিষ্ঠান লাভবান হবে। এছাড়া দেশের অর্থনীতিতে এই টার্মিনাল ভূমিকা রাখবে।
চুক্তিতে আরও উল্লেখ করা হয়, এই ২০ বছরে সিসিবিএল ও সাইফ লজিস্টিকস এ্যালায়েন্সের যৌথ ব্যাংক একাউন্টে আয়ের সকল অর্থ জমা হবে। জমাকৃত অর্থ মাসশেষে পরবর্তী ৭ দিনের মধ্যে প্রাপ্য হস্যা সরসরি ব্যাংক কতৃক কোম্পানি দুটির হিসেবে স্থানন্তরিত হবে। ২০ বছরে এই প্রকল্প থেকে সিসিবিএল এর আয় ধরা হয়েছে ৭৮৯ কোটি টাকা।
অনুষ্ঠানে সাইফ লজিস্টিকসের চেয়ারম্যান রুহুল আমিন তালকুদার বলেন, চট্টগ্রামের রেলভূমিতে কন্টেইনার টার্মিনাল নির্মাণের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়বে। এটাই হবে দেশের প্রথম রেলওয়ে কন্টেইনার টার্মিনাল। একইসঙ্গে এতে সড়ক পথের সুবিধাও থাকবে। এই সুযোগ করে দেওয়ার জন্য সিসিবিএল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।
সিসিবিএল সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দরের টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ারটেককে প্রায় ২৫০ থেকে ৩০০ কোটি টাকা বিনিয়োগে নতুন আইসিডি নির্মাণের দায়িত্ব দেয়া হচ্ছে। দরপত্রে দেশী-বিদেশী ১৪টি প্রতিষ্ঠান অংশ নিলেও শুধু কঠিন শর্তের কারণে সাইফ পাওয়ারটেককে নির্বাচন করা হয়েছে। বন্দরসংলগ্ন রেলওয়ের চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) এলাকায় রেলওয়ের মালিকানাধীন ২১ দশমিক ২৯ একর জায়গায় নির্মিত হবে এ আইসিডি। উন্নত যন্ত্রপাতি ব্যবহার করলে বছরে এক লাখেরও বেশি কনটেইনারের শুল্কায়নসহ এখান থেকেই দেশব্যাপী পরিবহন করা সম্ভব হবে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














