ভূমিকম্পে কাঁপল সারা দেশ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-২৬ ০৯:২৯:৩৬
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) ৫টা ৪৫ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল ৫ দশমিক ৮। এটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের হাখা শহরের উত্তর-পশ্চিমে। তবে ক্ষয়ক্ষতির কোনো খবর তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল চট্টগ্রাম থেকে ১৭৫ কিলোমিটার পূর্বে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪০ কিলোমিটার গভীরে ছিল এর অবস্থান।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














