বিএলসিএফইএর চেয়ারম্যান খায়েরউদ্দিন, মহাসচিব শাখাওয়াৎ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০১-০৮ ১৭:১২:১২
কাঁকড়া, কুঁচে ও বরফায়িত মাছ রফতানির একমাত্র বাণিজ্যিক সংগঠন বাংলাদেশ লাইভ অ্যান্ড চিল্ড ফুড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের (বিএলসিএফইএ) নব-নির্বাচিত চেয়ারম্যান খায়েরউদ্দিন আহমেদ ও মহাসচিব শাখাওয়াৎ হোসেনসহ (সুমন) নতুন পর্ষদ দায়িত্ব গ্রহণ করেছেন।
শনিবার (৮ জানুয়ারি) বিএলসিএফইএ পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সম্প্রতি বিএলসিএফইএর ২০২২-২০২৩ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন হয়। এরপর শুক্রবার (৭ জানুয়ারি) নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে।
অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত চেয়ারম্যান খায়েরউদ্দিন আহমেদ, সিনিয়র ভাইস-চেয়ারম্যান শেখ সিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান তপন কুমার সরকার, মো. সিরাজুল ইসলাম, তৃপ্তি পারপেচুয়া গনসালভেজ, মহাসচিব শাখাওয়াৎ হোসেন (সুমন), যুগ্ম-মহাসচিব শরীফুল ইসলাম (জনি), কোষাধ্যক্ষ মো. মোশারফ হেসেন মজুমদার (পিন্টু), পরিচালক কমান্ডার আবু মো. আকিক (অব.), উজ্জ্বল কুমার রায়, রোশনাই মাহমুদ (নবীন) দায়িত্ব গ্রহণ করেন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














