দর পতনের শীর্ষে সোনালী আঁশ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১১-১৬ ১৬:০৭:১৯
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর দর পতনের প্রথম শীর্ষে আছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বুধবার (১৬ নভেম্বর) কোম্পানিটির শেয়ার দর কমেছে ৭ দশমিক ৪৪ শতাংশ। ফলে ডিএসইর টপটেন লুজারের তালিকার প্রথম অবস্থানে রয়েছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের শেয়ার দর কমেছে ৩ দশমিক ৯৪ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে থাকা আমরা নেটওয়ার্কস লিমিটেডের শেয়াদর কমেছে ১ দশমিক ৭২ শতাংশ।
ক্ষতির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক লিমিটেড।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














