সূচকের উত্থানে চলছে লেনদেন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১১-২২ ১২:০০:৫০
ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সূচকের উত্থানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন চলছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত লেনদেনে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৬ হাজার ২১১ পয়েন্টে। এ ছাড়া ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৩৪৮ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২১৮২ পয়েন্টে।
এ পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭২টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ১১টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ১৬১টির।
এসময় ডিএসইতে ১২৮ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













