ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ছাত্রলীগের সম্মেলন শুরু
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-০২ ১১:৪২:৫৪
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের যৌথ সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।
শুক্রবার (২ ডিসেম্বর) এ অনুষ্ঠান শুরু হয়। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ উপলক্ষে পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশ এলাকা। নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। নতুন কমিটিতে শীর্ষপদ পেতে মনোনয়ন সংগ্রহ করেছেন ৩৪০ জন। এর মধ্যে ঢাকা মহানগর উত্তরে মনোনয়ন সংগ্রহ করেছেন ১৮৭ জন এবং দক্ষিণে ১৫৩ জন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














