ঢাকা ও নারায়ণগঞ্জে ২০০ কেজি গাঁজা উদ্ধার
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১২-২০ ১৬:০৮:২৯
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ রাজধানীর যাত্রাবাড়ী ও ওয়ারীতে অভিযান চালিয়ে ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব- ৩। এ সময় তাদের কাছ থেকে প্রায় ২০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর টিকাটুলি র্যাব-৩ কার্যালয়ে সংস্থাটির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন এ তথ্য জানান।
তিনি বলেন, চক্রটি ৩ বছর ধরে কুমিল্লার সীমান্ত এলাকা ও নারায়ণগঞ্জ থেকে গাঁজার চালান দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই ঘটনার দায় স্বীকার করেছে চক্রটি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
আই এইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














