পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-২৮ ২০:০৮:১৭
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) পদমর্যাদার ১৪ জন ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৩ জনসহ মোট ১৭ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।
বুধবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।
আদেশে বদলি হওয়া কর্মকর্তাদের ২০২৩ সালের ৯ জানুয়ারি মধ্যে পুরনো কর্মস্থল ত্যাগ করতে বলা হয়েছে। অন্যথায় ১০ জানুয়ারি তাদের স্ট্যান্ড রিলিজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বদলি হওয়া পুলিশ কর্মকর্তাদের নামে তালিকা দেখতে ক্লিক করুন
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














