আ.লীগের মনোনয়ন বোর্ডের সভা বিকেলে
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০১-০১ ১০:২৭:১১
আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা আজ রোববার বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। গণভবনে অনুষ্ঠিত হতে যাওয়া এ সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
দলীয় সূত্রে জানা যায়, পাঁচটি পৌরসভার মেয়র পদে ও ৫৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চূড়ান্ত করা হবে এ সভায়।
এর আগে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীরা ২০ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














