হিলিতে সাত মাসে ১৯২ কোটি টাকার ভুট্টা আমদানি
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২৩-০২-১৩ ০৯:৫৬:১৪
দিনাজপুরের হিলি স্থলবন্দরে দিয়ে চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) প্রায় ১৯২ কোটি টাকার ভুট্টা আমদানি হয়েছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় আমদানির পরিমাণ বেড়েছে দ্বিগুণেরও বেশি। তবে সম্প্রতি দেশের বাজারে নিম্নমুখী চাহিদার কারণে শস্যটির দাম কেজিতে ২-৩ টাকা কমেছে। এ কারণে আমদানিও কিছুটা নিম্নমুখী।
এ বিষয়ে হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, জুলাই-জানুয়ারি পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ১৯১ কোটি ৯০ লাখ টাকা মূল্যের ৫৭ হাজার টন ভুট্টা আমদানি করা হয়েছে। গত অর্থবছরের একই সময় ২৩ হাজার ৩৮৯ টন আমদানি হয়েছিল।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














