রাষ্ট্রপতি নিয়োগে আইনের ব্যত্যয় হয়নি: অ্যাটর্নি জেনারেল
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০২-১৫ ১৭:০৩:৫৮
রাষ্ট্রপতির নিয়োগ যথাযথভাবে হয়েছে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, রাষ্ট্রপতির পদ লাভজনক নয়, এখানে আইনের কোনো ব্যত্যয় হয়নি।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন রাষ্ট্রের সর্বোচ্চ এই আইন কর্মকর্তা।
সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, একদম সম্পূর্ণভাবে তিনি বৈধ। এটাতে কোনো প্রশ্ন করা উচিত না। আমার মতে যে প্রশ্ন করা হচ্ছে সেটা অবান্তর।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














