হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
উপজেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০২-২১ ১১:৪০:৫২
ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত ও বাংলাদেশের থেকে যাত্রী আগমন-বহিগর্মন চালু রয়েছে।
হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রপের সভাপতি হারুন উর রশীদ বলেন, ‘মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সরকারি ছুটি থাকায় হিলি কাস্টমসের সব বিভাগ বন্ধ রয়েছে। ফলে আজ সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে। একইসঙ্গে বন্দরের ভেতরে পণ্য লোড-আনলোডসহ সব কাজ পুরোপুরি বন্ধ আছে। বুধবার সকাল থেকে বন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি শুরু হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি মো. বদিউজ্জামান বলেন, ‘হিলি ইমিগ্রেশন চেকপোস্ট কার্যক্রমে কোনও ছুটি নেই। অন্যান্য দিনের মতো সকাল থেকেই দুই দেশের যাত্রীদের পারাপার চালু রয়েছে।’
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













