
জামালপুরের মেলান্দহ উপজেলার মালঞ্চ এলাকায় পিকআপ ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। রোববার (৯ এপ্রিল) ভোরে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের মালঞ্চ এলাকায় এ ঘটনা ঘটে।
তথ্যটি নিশ্চিত করেছেন মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন।তিনি জানান, এখন পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি। তবে তাদের মধ্যে পিকআপটির চালক রয়েছেন।
এম জি