জামালপুরে পিকআপ-ট্রাকের সংঘর্ষে নিহত ৩
জেলা প্রতিনিধি আপডেট: ২০২৩-০৪-০৯ ০৯:৫৯:৩২
জামালপুরের মেলান্দহ উপজেলার মালঞ্চ এলাকায় পিকআপ ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। রোববার (৯ এপ্রিল) ভোরে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের মালঞ্চ এলাকায় এ ঘটনা ঘটে।
তথ্যটি নিশ্চিত করেছেন মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন।তিনি জানান, এখন পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি। তবে তাদের মধ্যে পিকআপটির চালক রয়েছেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













