
নওগাঁর চকগৌরী এলাকায় ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৫ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
ওমহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, নওগাঁ থেকে ট্রাকটি মহাদেবপুরের দিকে যাচ্ছিল। দুপুরে হাট-চকগৌরী এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ড্রাইভারসহ চার যাত্রী নিহত হন।
এম জি