ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৬-০৫ ১৫:১৫:১৪
নওগাঁর চকগৌরী এলাকায় ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৫ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
ওমহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, নওগাঁ থেকে ট্রাকটি মহাদেবপুরের দিকে যাচ্ছিল। দুপুরে হাট-চকগৌরী এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ড্রাইভারসহ চার যাত্রী নিহত হন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













