
বরিশালের আগৈলঝাড়ায় সিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, উপজেলার রত্নাপুর ইউনিয়নের বেলুহার গ্রামের সিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী জলিল শরীফ ও রুবেল ভুঁইয়াকে পুলিশ শরিবার রাতে গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃতদের গতকাল রোববার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।
সানবিডি/ঢাকা/অপূর্ব/আহো