আগৈলঝাড়ায় সিআর মামলার পলাতক ২ আসামী গ্রেফতার

প্রকাশ: ২০১৬-০৬-১৯ ১৯:৩৬:০৩


Agailjhara-Upazila-Map2-598x330-660x330বরিশালের আগৈলঝাড়ায় সিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, উপজেলার রত্নাপুর ইউনিয়নের বেলুহার গ্রামের সিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী জলিল শরীফ ও রুবেল ভুঁইয়াকে পুলিশ শরিবার রাতে গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃতদের গতকাল রোববার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

সানবিডি/ঢাকা/অপূর্ব/আহো