ডেসকোর প্রেফারেন্স শেয়ার ইস্যুতে বিএসইসির অনুমোদন পেলো ডেসকো

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৯-০২ ১৩:০৪:৩৩


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিদ্যুৎ ও জ্বালানী খাতের কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেড সরকারের ইক্যুইটির বিপরীতে ৪৫ কোটি ৯০ লাখ টাকার ইরিডিমেবল নন-কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, শেয়ারগুলো বাংলাদেশ সরকারের অনুকূলে ইস্যু করা হবে। এতে সরকারের পক্ষে বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব প্রতিনিধিত্ব করবেন।

এ শেয়ার ইস্যুর জন্য কোম্পানিটিকে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গত ৩১ আগস্ট ২০২৬ তারিখে দেওয়া এক চিঠির মাধ্যমে বিএসইসি এ সংক্রান্ত সম্মতি দিয়েছে।

বিএসইসির অনুমোদন অনুযায়ী, প্রতিটি ১০ টাকা মূল্যের মোট ৪ কোটি ৫৯ লাখ ইরিডিমেবল নন-কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার ইস্যু করা হবে। এসব শেয়ারের মোট মূল্য দাঁড়াবে ৪৫ কোটি ৯০ লাখ টাকা।

 

এসকেএস