দর পতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৯-০৩ ১৫:২৯:৩১


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল মিলস্‌ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৫৮৩ বারে ৮৬ লাখ ৮১ হাজার ৯৪৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৭৩ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা সায়হাম কটন মিলসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৪৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬ হাজার ৯২ বারে ১ কোটি ৩৫ লাখ ৮৯ হাজার ৮২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩৪ কোটি ৩৩ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক২৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯ হাজার ৮৩২ বারে ১ কোটি ৫৪ লাখ ৩৮ হাজার ৬৬৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩৪ কোটি ৫৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৮.৮৮ শতাংশ , অ্যাপেক্স স্পিনিংয়ের ৮.০৯ শতাংশ ,গ্রামীন ওয়ান : স্কিম টু’র ৭.৬৯ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৭.৪৬ শতাংশ, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিমের ৭.১৩ শতাংশ, তুং হাই নিটিংয়ের ৬.৬৭ শতাংশ এবং মেঘনা কনডেন্সড মিল্কের ৬.৪৯ শতাংশ কমেছে।

 

এসকেএস