প্রাইম ব্যাংকের উদ্যোক্তার শেয়ার হস্তান্তরের ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৯-০৩ ১৫:৫০:১৮


পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক পিএলসির উদ্যোক্তা শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,  ব্যাংকটির উদ্যোক্তা মোহাম্মদ নাদের খান তার মালিকানাধীন ৯৪ লাখ ২৫ হাজার শেয়ার মেয়েকে উপহার হিসেবে ও কোম্পানির একজন সাধারণ শেয়ারহোল্ডার সৈয়দা তাসনুভা খানমের কাছে হস্তান্তর করবেন।

তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে উপহার হিসেবে তার মালিকানাধীন শেয়ারগুলো হস্তান্তর করবেন।

 

এসকেএস