পরিচালক পদে পদোন্নতি পেলো বিএসইসির ১৩ কর্মকর্তা

সানবিডি২৪ আপডেট: ২০২৬-০৯-০১ ১৯:১৬:১৭


বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১৩ কর্মকর্তাকে অতিরিক্ত পরিচালক পদ হতে পরিচালক পদে পদোন্নতি দিয়েছে কমিশন।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিএসইসির প্রশাসন ও অর্থ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিরিক্ত পরিচালক (সাধারণ-৪র্থ গ্রেড) পদ হতে পরিচালক (সাধারণ) পদে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ৩য় গ্রেডের বেতনক্রম টাকা (৫৬৫০০-৭৪৪০০) এ পদোন্নতি প্রদান করা হলো। যা তাঁর যোগদানের তারিখ হতে কার্যকর হবে।

এতে উল্লেখ্য করা হয় , সংশ্লিষ্ট কর্মচারীর শিক্ষানবিশি মেয়াদ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর কর্মচারী চাকরি বিধিমালা, ২০২১ এর বিধি ৬ অনুযায়ী সম্পন্ন হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারী করা হলো।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলো- মুস্তারি জাহান, মোহাম্মদ শামসুর রহমান, মো. ইউসুফ ভূঁইয়া, মোহাম্মদ হোসেন খান, মো. ওহিদুল ইসলাম, মো. কাওসার আলী, শেখ মো. লুৎফুল কবির, মোহাম্মদ দেলোয়ার হোসেন, হাফিজ মোহাম্মদ হারুনুর রশীদ, মো. ফারুক হোসেন, উম্মে সালমা, মো. মোহাম্মদ সিদ্দিকুর রহমান এবং মোহাম্মদ গোলাম কিবরিয়া।