আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা

সানবিডি২৪ প্রকাশ: ২০২৬-০৯-০৩ ২২:১৮:৩৭


পুঁজিবাজারের তালিকাভুক্ত আমরা নেটওয়ার্কের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য শূণ্য দশমিক ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।  ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। এই লভ্যাংশ শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য। কোম্পানি এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ছিলো ২ টাকা ৪৬ পয়সা।

গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৬ টাকা ১৪ পয়সা। আগের বছরের একই সময়ে এনএভি ছিলো ৩৭ টাকা ১ পয়সা।

এই লভ্যাংশের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ সেপ্টেম্বর। আর হাইকোর্ডের অনুমতির পর এজিএম এ তারিখ জানানো হবে।

এসকেএস