আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ চলছে
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১০-১৮ ১৬:১৬:৪৭
রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেইটে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ চলছে ৷ বুধবার(১৮ অক্টোবর) বিকেল ৩টায় এ শান্তি সমাবেশ শুরু হয়।
এ সমাবেশে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে এসে যোগ দিয়েছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে আওয়ামী লীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে এ শান্তি ও উন্নয়ন সমাবেশের আয়োজন করা হয়েছে।
এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের এ শান্তি ও উন্নয়ন সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মস্নাফী। সমবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত আছেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














