মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১১-০৫ ২০:১২:৪৯
রাজধানীর মিরপুরে যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে মিরপুরে সাড়ে এগারোতে শিকড় পরিবহনে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, সন্ধ্যা ৭ টার দিকে মিরপুরে যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসকর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














