বিএনপি-জামায়াতের অবরোধ
সারাদেশে ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১১-১৩ ১০:৩৬:১১
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৫ প্লাটুনসহ সারাদেশে ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
সোমবার (১৩ নভেম্বর) সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, সারা দেশে মোট ১৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা ও তার আশপাশের জেলায় মোতায়েন করা হয়েছে ২৫ প্লাটুন বিজিবি।
প্রসঙ্গত, বিএনপি-জামায়াতসহ বিরোধীদলগুলোর ডাকে সারাদেশে চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধের কর্মসূচি চলছে। ঘোষণা অনুযায়ী, রোববার (১২ নভেম্বর) সকাল ছয়টা থেকে শুরু হয়ে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত এই অবরোধ চলবে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














