
ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট বলেছেন, জঙ্গিবাদ নির্মূলে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দিতে রাজি আছি।
কেননা জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ মোকাবেলায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
সোমবার দুপুরে আর্মি স্টেডিয়ামে গুলশান হামলায় নিহতদের কফিনে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।
মার্শিয়ার ব্লুম বার্নিকাট বলেছেন, গুলশানে সন্ত্রাসী হামলার ঘটনায় আমরা মর্মাহত। এ সময় ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
সানবিডি/ঢাকা/আহো