জঙ্গি নির্মূলে বাংলাদেশকে সহয়তা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

প্রকাশ: ২০১৬-০৭-০৪ ২১:৩৮:৫০


বার্নিকোটঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট বলেছেন, জঙ্গিবাদ নির্মূলে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দিতে রাজি আছি।

কেননা জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ মোকাবেলায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

সোমবার দুপুরে আর্মি স্টেডিয়ামে গুলশান হামলায় নিহতদের কফিনে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।

মার্শিয়ার ব্লুম বার্নিকাট বলেছেন, গুলশানে সন্ত্রাসী হামলার ঘটনায় আমরা মর্মাহত। এ সময় ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

সানবিডি/ঢাকা/আহো