
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার লিজিংয়ের উদ্যোক্তা মো. মিজানুর রহমান চৌধুরী শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, মিজানুর রহমানের কাছে কোম্পানির মোট ৪৬ লাখ ৫৫ হাজার ৫০টি শেয়ার আছে। এর মধ্যে থেকে তিনি ৪ লাখ শেয়ার বেচবেন।
উল্লেখ্য, এই উদ্যোক্ত আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লেখিত পরিমাণ শেয়ার বেচতে পারবেন।