শেয়ার বেচবেন প্রিমিয়ার লিজিংয়ের উদ্যোক্তা

প্রকাশ: ২০১৬-০৭-১৯ ১৪:৫০:৩৯


Premier-Leasingপুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার লিজিংয়ের উদ্যোক্তা মো. মিজানুর রহমান চৌধুরী শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মিজানুর রহমানের কাছে কোম্পানির মোট ৪৬ লাখ ৫৫ হাজার ৫০টি শেয়ার আছে। এর মধ্যে থেকে তিনি ৪ লাখ শেয়ার বেচবেন।

উল্লেখ্য, এই উদ্যোক্ত আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লেখিত পরিমাণ শেয়ার বেচতে পারবেন।