লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২৪-০২-১৫ ১১:৫২:১৭
ইসরায়েল-হামাস চলমান সংঘাতের মধ্যেই লেবাননে ভয়াবহ বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। এতে অন্তত সাতজন বেসামরিক মানুষ নিহত হয়েছে। এছাড়া দক্ষিণ লেবাননে হামলায় অন্তত দুই হিজবুল্লাহ যোদ্ধাও নিহত হয়েছে। এ ঘটনায় প্রতিবেশী দুই দেশের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। গাজা যুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।
এ বিষয়ে নিরাপত্তা সূত্র বলছে, সেনাবাহিনীর ঘাঁটিতে হিজবুল্লাহ বাহিনীর রকেট হামলায় একজন সৈন্য নিহত হওয়ার পর পাল্টা এ হামলা চালায় ইসরায়েল। খবর-বিবিসি
লেবাননের সোওয়ানেহে অঞ্চলে একজন নারী ও দুই শিশু নিহত হয়েছে। এছাড়া নাবাতিহে এলাকায় এক পরিবারের অন্তত চার সদস্য প্রাণ হারিয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী বলছে, তারা উত্তর ইসরায়েলে একটি মারাত্মক রকেট হামলার জবাবে হিজবুল্লাহর স্থাপনাতে আঘাত করেছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














